বিশ্বাস এই যে, 'আমি' র বিনাশ প্রাপ্তির জন্যেই শ্রীরামকৃষ্ণদেব মাসারদা ও স্বামীজী মহারাজ প্রদর্শিত পথে আমাদের পা ফেলা। এভাবেই আমরা একদিন ঠিক পৌঁছে যাবো পরম কাঙ্খিত শ্রীরামকৃষ্ণলোকে।
ও দুটি চরণ সার আধ্যাত্মিক গ্ৰুপটি হয়ে উঠুক সেই কাঙ্খিত ধামে পৌঁছনোর সোপান স্বরূপ।
আমাদের লক্ষ্য হোক অনন্ত ভাবময় ঠাকুরের বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া---শিবজ্ঞানে জীবসেবা।
এখানে থাকবে না কোনও ব্যবসায়িক প্রলোভন। থাকবে কেবল জগৎবাসীর জন্য আন্তরিক ভালবাসা ও প্রার্থনা।